Privacy Policy
সর্বশেষ আপডেট: ৫ নভেম্বর ২০২৬
Money Manager আপনার আয়-ব্যয়ের ব্যক্তিগত হিসাব রাখে। আপনার কোন তথ্য রাখা হয়, কেন রাখা হয় আর আপনি কী করতে পারেন, এখানে লেখা আছে।
কী তথ্য রাখা হয়
- অ্যাকাউন্ট: নাম, ফোন নম্বর বা Google ইমেইল। এই অ্যাকাউন্ট Shongi Lab এর অন্য অ্যাপের (যেমন Pomodoro) সাথে এক।
- হিসাব: লেনদেন, ক্যাটাগরি, বাজেট, ধার-দেনা, সঞ্চয়ের লক্ষ্য, শুরুর ব্যালেন্স আর recurring লেনদেন।
- Telegram বট যুক্ত করলে: আপনার Telegram পরিচয়, বটে পাঠানো মেসেজ আর ভয়েস মেসেজের লেখা।
- আপনার ফোন বা ব্রাউজারে: অফলাইনে চলার জন্য হিসাবের একটা কপি আর অ্যাপের সেটিংস।
কেন রাখা হয়
শুধু অ্যাপের কাজগুলো চালাতে: লগইন, হিসাব দেখানো, পরিসংখ্যান, বটের সারাংশ আর বাজেট সতর্কতা। আপনার তথ্য বিক্রি করা হয় না, বিজ্ঞাপনেও ব্যবহার হয় না।
কারা তথ্য প্রক্রিয়া করে
- Google Firebase: লগইন, ডাটাবেস আর অ্যাপ চালানো।
- Telegram: আপনি বট ব্যবহার করলে মেসেজ পৌঁছানো।
- Google Gemini: বটের ভয়েস মেসেজ লেখায় রূপান্তর আর বটের উত্তর তৈরি।
- Modal: মাছরাঙা বট চালানো।
- Turso: অ্যাকাউন্ট আর বটের ডাটাবেস।
তথ্য কতদিন থাকে
অ্যাকাউন্ট চালু থাকা পর্যন্ত থাকে। আপনি মুছে দিলে সাথে সাথে মূল ডাটাবেস থেকে মুছে যায়।
আপনার অধিকার
- দেখা ও নেওয়া: All Records থেকে CSV ডাউনলোড আর Statistics থেকে মাসিক রিপোর্ট নিতে পারেন।
- বদলানো: অ্যাপ থেকেই যেকোনো হিসাব বদলাতে পারেন।
- মোছা: Profile পেজের "Money এর সব ডাটা মুছুন" দিয়ে শুধু Money এর হিসাব, আর "অ্যাকাউন্ট মুছে ফেলুন" দিয়ে পুরো Shongi Lab অ্যাকাউন্ট মুছতে পারেন। বিস্তারিত: অ্যাকাউন্ট মুছে ফেলা।
নিরাপত্তা
প্রত্যেকে শুধু নিজের হিসাব দেখতে পারেন। তবে ইন্টারনেটের কোনো ব্যবস্থাই শতভাগ নিরাপদ নয়, তাই অন্যের ডিভাইসে ব্যবহার করলে লগআউট করুন।
যোগাযোগ
কোনো প্রশ্ন থাকলে Telegram এ যোগাযোগ করুন।